স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লীগে মাত্র ৯ মিনিটের ব্যবধানে হ্যাট্রিক এবং ২০ মিনিটের ব্যবধানে ৫ গোলের রেকর্ড করলেন সার্গিও আগুয়েরো। যা কিনা প্রিমিয়ার লীগে সবচেয়ে অল্প সময়ের মধ্যে পাঁচ গোলের রেকর্ড। আর্জেন্টাইন এই সুপারস্টারের দারুণ ঝলকে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।
শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে নিউক্যাসলের বিপক্ষে ৬-১ গোলের জয় তুলে তারা। নিউ ক্যাসেল আর ম্যানচেস্টার সিটির মধ্যে প্রথমার্ধের বেশির ভাগ সময়ের খেলা দেখে মনে হয়েছে হয়ত ১-০ গোলেই হারবে সিটি।
আলেক্সান্ডার মিত্রোভিচ ১৮ মিনিটের মাথায় গোল দিয়ে এগিয়ে নেয় নিউ ক্যাসেলকে। তাদের সে লিড ম্যাচের ৪২ মিনিট পর্যন্তও ধরে রাখে। এর পর স্বাগতিকদের সমতায় ফেরান আগুয়েরো। আর্জেন্টাইন তারকা ম্যাচের ৪২ মিনিটে প্রথম গোলটি করেন। ফার্নান্দিনহোর অ্যাসিস্ট থেকে হেড দিয়ে সমতাসূচক গোলটি করেন তিনি।
বিরতি শেষে খেলতে নেমেই রুদ্ররূপে আবির্ভূত হন আগুয়েরো। আর্জেন্টাইন এ তারকা একে একে বাকি চারটি গোল করেন ৪৯, ৫০, ৬০ ও ৬২তম মিনিটে।
ম্যাচের ৬৬ মিনিটে আর্জেন্টাইন তারকাকে তুলে নেন ম্যানুয়েল পেল্লেগ্রিনি। আগুয়েরো মাঠ ছেড়ে গেলে আর কোনো গোলের দেখা পায়নি ম্যানসিটি। নির্ধারিত সময় শেষে ৬-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে প্রিমিয়ার লিগের জায়ান্টরা।
দারুণ এই জয়ে আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আপাতত লিগের শীর্ষে উঠেছে সিটি। এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












