Menu |||

১,৬০০ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করছে রাজউক

বাংলাদেশের ঢাকার আবাসিক এলাকাগুলো থেকে অনাবাসিক স্থাপনা উচ্ছেদের একটি অভিযান আজ থেকে শুরু করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।

রাজউক বলছে, রোববার তারা উত্তরা এবং ধানমন্ডি থেকে এই কার্যক্রম শুরু করবে এবং পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান চলবে।

এর আগে মূলত: গুলশান এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদের কথা শোনা গেলেও রোববার গুলশান এলাকার দোকানপাট বন্ধ থাকায় রাজউক বলছে সেখানে পরে অভিযান চালানো হবে।

রাজউকের চেয়ারম্যান বজলুল করিম চৌধুরী বলছেন, ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় তারা ১,৬০০ অনাবাসিক স্থাপনা চিহ্নিত করেছেন এবং এই তালিকা তৈরির কাজ এখনো চলছে।

“আমাদের আবাসিক এলাকায় কোন অনাবাসিক স্থাপনা করা যাবে না এবং সময়ে সময়ে রাজউক তার পরিকল্পিত আবাসিক এলাকাগুলোতে অভিযান পরিচালনা করে আসছে”। বলেন মি. চৌধুরী।

রাজউক থেকে যদিও এই অভিযানকে নিয়মিত কার্যক্রম বলছে, তবে গত ১লা জুলাই গুলশানে সন্ত্রাসী হামলার পর সরকার ঐ এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ করার কথা বলেছিল।

আবাসিক এলাকা থেকে যেসব প্রতিষ্ঠান উচ্ছেদের কথা বলা হচ্ছে তার মধ্যে রয়েছে রেস্তোরা, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লিনিক, হাসপাতালসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান।

অনাবাসিক প্রতিষ্ঠান সরিয়ে দিলে সেটি আইন-শৃঙ্খলা রক্ষায় কী ভূমিকা রাখবে জানতে চাইলে মি. চৌধুরী বলেন, “বিষয়টি নিয়ে পুলিশও কাজ করছে। তারা এটা নিয়ে ভালো বলতে পারবে”।

রাজউক

আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক স্থাপনা সরানোর বিষয়ে একটি নোটিশ দেয় রাজউক

রাজউকের তালিকায় যেসব প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে তার অনেকগুলো বহু বছর যাবত ব্যবসা করে আসছে।

“রাজধানীতে আমাদের বাণিজ্যিক এলাকা কিন্তু চিহ্নিত করা আছে। সেই চিহ্নিত এলাকা ছেড়ে কেউ যদি কোথাও যায় সেই দায়িত্বতো আমরা নিতে পারব না”। উচ্ছেদ করা প্রতিষ্ঠানগুলো কোথায় যাবে জানতে চাইলে বলেন মি. চৌধুরী।

তিনি বলেন, ২০১৫ সালের নভেম্বরে এধরনের স্থাপনা উচ্ছেদে একটি টাস্কফোর্স গঠিত হয়। টাস্কফোর্সের আওতায় এর আগে কিছু উচ্ছেদ কার্যক্রম চললেও এখন পুরোদমে উচ্ছেদ অভিযান শুরু করছে রাজউক।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েত ও সৌদি আরব পর্যটনের সম্ভাবনা উন্মোচনে আগ্রহী

কুয়েত-সিলেট সরাসরি বিমান ফ্লাইটের আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েত ও সৌদি আরব পর্যটনের সম্ভাবনা উন্মোচনে আগ্রহী

» কুয়েত-সিলেট সরাসরি বিমান ফ্লাইটের আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

» কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার ‘গাড়ির বাজার

» সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

» ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

» ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

» কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

» গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

» কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

১,৬০০ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করছে রাজউক

বাংলাদেশের ঢাকার আবাসিক এলাকাগুলো থেকে অনাবাসিক স্থাপনা উচ্ছেদের একটি অভিযান আজ থেকে শুরু করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।

রাজউক বলছে, রোববার তারা উত্তরা এবং ধানমন্ডি থেকে এই কার্যক্রম শুরু করবে এবং পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান চলবে।

এর আগে মূলত: গুলশান এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদের কথা শোনা গেলেও রোববার গুলশান এলাকার দোকানপাট বন্ধ থাকায় রাজউক বলছে সেখানে পরে অভিযান চালানো হবে।

রাজউকের চেয়ারম্যান বজলুল করিম চৌধুরী বলছেন, ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় তারা ১,৬০০ অনাবাসিক স্থাপনা চিহ্নিত করেছেন এবং এই তালিকা তৈরির কাজ এখনো চলছে।

“আমাদের আবাসিক এলাকায় কোন অনাবাসিক স্থাপনা করা যাবে না এবং সময়ে সময়ে রাজউক তার পরিকল্পিত আবাসিক এলাকাগুলোতে অভিযান পরিচালনা করে আসছে”। বলেন মি. চৌধুরী।

রাজউক থেকে যদিও এই অভিযানকে নিয়মিত কার্যক্রম বলছে, তবে গত ১লা জুলাই গুলশানে সন্ত্রাসী হামলার পর সরকার ঐ এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ করার কথা বলেছিল।

আবাসিক এলাকা থেকে যেসব প্রতিষ্ঠান উচ্ছেদের কথা বলা হচ্ছে তার মধ্যে রয়েছে রেস্তোরা, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লিনিক, হাসপাতালসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান।

অনাবাসিক প্রতিষ্ঠান সরিয়ে দিলে সেটি আইন-শৃঙ্খলা রক্ষায় কী ভূমিকা রাখবে জানতে চাইলে মি. চৌধুরী বলেন, “বিষয়টি নিয়ে পুলিশও কাজ করছে। তারা এটা নিয়ে ভালো বলতে পারবে”।

রাজউক

আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক স্থাপনা সরানোর বিষয়ে একটি নোটিশ দেয় রাজউক

রাজউকের তালিকায় যেসব প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে তার অনেকগুলো বহু বছর যাবত ব্যবসা করে আসছে।

“রাজধানীতে আমাদের বাণিজ্যিক এলাকা কিন্তু চিহ্নিত করা আছে। সেই চিহ্নিত এলাকা ছেড়ে কেউ যদি কোথাও যায় সেই দায়িত্বতো আমরা নিতে পারব না”। উচ্ছেদ করা প্রতিষ্ঠানগুলো কোথায় যাবে জানতে চাইলে বলেন মি. চৌধুরী।

তিনি বলেন, ২০১৫ সালের নভেম্বরে এধরনের স্থাপনা উচ্ছেদে একটি টাস্কফোর্স গঠিত হয়। টাস্কফোর্সের আওতায় এর আগে কিছু উচ্ছেদ কার্যক্রম চললেও এখন পুরোদমে উচ্ছেদ অভিযান শুরু করছে রাজউক।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েত ও সৌদি আরব পর্যটনের সম্ভাবনা উন্মোচনে আগ্রহী

কুয়েত-সিলেট সরাসরি বিমান ফ্লাইটের আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Fri, 11 Sep.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।