শুন শুন বন্ধুগণ
কি ঘটছে ধরাতে,
সিঁদেল চুরা ঢুকছে ঘরে
ঈমান লুটিতে।
লেবাস দেখে, বুলি শুনে
লোকে করে নেয় বরণ,
সুযোগ বুঝে ক্বিমতি ঈমান
করে নেয় হরণ।
সরল সহজ মুমিনগণ
পড়ছে ধুকাতে।।
সিঁদেল চুরা ঢুকছে ঘরে
ঈমান লুটিতে।।
নবীর শাণে তালাক দিয়ে
করে বেয়াদবি,
নিত্য নতুন মাছালা দিয়ে
শুনায় আজগুবি।
জঙ্গিবাদী মন্ত্র শিখায়
বিপ্লব ঘটাতে।।
সিঁদেল চুরা ঢুকছে ঘরে
ঈমান লুটিতে।।
টাইকে বানায় ধর্মীয় পোষাক
ফতোয়াবাজীর জোরে
পাক-কালামের অপব্যাখ্যায়
বাজার গরম করে।
কি না তারা করতে পারে,
গায়ের জোরেতে।।
সিঁদেল চুরা ঢুকছে ঘরে
ঈমান লুটিতে ।।
সহি হাদীছের ভক্ত সেজে
দ্বয়ীপ হাদীছ বলে,
অাপন মত্ প্রতিষ্ঠায়
মিথ্যা হাদীছ রচে।
মাজহাবের ইমামদের দেখে
বিরূপ দৃষ্টিতে ।
সিঁদেল চুরা ঢুকছে ঘরে
ঈমান লুটিতে।।
নাশার বিজ্ঞানীর উপর
মারে এক চোট,
ক্বিয়ামতের দিন-ক্ষণ বলে
যার ষোলআনাই ঝুট।
গায়েবের ইলিম দেখায়
মানুষ পটাতে ।
সিঁদেল চুরা ঢুকছে ঘরে
ঈমান লুটিতে ।।
সালাম দিতে বাধ্য করে
প্রস্রাবেরই কালে,
মদ্য পাণেও দোষ নেই
সালাম দিতে বলে।
নিজে ছাড়া সবই মূর্খ
রাখে ধারণাতে।
সিঁদেল চুরা ঢুকছে ঘরে
ঈমান লুটিতে।।
অশুদ্ধ তিলাওয়াতে
ইমামতি করে,
অন্ধ অনুসারীর কেউ
লুক্বমা নাহি বলে।
তরতিলেরই ধার ধারেনা
ক্বুর-আন তিলাওয়াতে।
সিঁদেল চুরা ঢুকছে ঘরে
ঈমান লুটিতে।।
এক সাথে বোমা ফাটায়
চৌষট্টিটি জেলায়,
সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদ
ক্বায়েম করতে চায়।
বিচারকদের হত্যা করে
হাসে তৃপ্তিতে।
সিঁদেল চুরা ঢুকছে ঘরে
ঈমান লুটিতে।।
হাসমত আলী ডেকে বলে
শুন বন্ধুগণ –
এখন না রুখিলে তাদের
রুখিবে কখন।
ঐক্যের বাঁধন গড়ি সবে
দেশ-জাতি আর ঈমান বাঁচাতে।
সিঁদেল চুরা ঢুকছে ঘরে
ঈমান লুটিতে।।
সাম্প্রতিক খবর:

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতে মধ্য আমেরিকার তিন দেশের যৌথ স্বাধীনতা দিবস উদ্যাপন

কুয়েতে ঈদের আগে সুগন্ধি বাজারে ব্যস্ত ছিলেন বাংলাদেশী ব্যবসায়ীরা

ঐতিহাসিক বদর দিবস আজ

জায়েদ সাসটেইনেবলিটি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের মোস্তফা

২০২৪ সালে মৌলভীবাজারের আলোচিত ঘটনা

কুয়েতে "মাদককে না বলি,খেলাধুলাকে হ্যাঁ বলি" স্লোগানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জালালাবাদের নির্বাচন বাতিল

ওমানে স্থানীয় কর্মীদের চাকরির সুযোগ, প্রবাসীদের জন্য কঠোর নিয়ম













