বিল্লাল হোসেন, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাথমিক বিদ্যালয়ের মিডডে মিলের উপকারীতা বিষয়ক আলোচনা সভা, কবিতা আবৃত্তির কৌশল প্রনয়ন ও ছাত্রদের মধ্যে মিডডে মিল বক্স বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে শ্রীমঙ্গল চাতালী চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক বিকুল চক্রবর্তীর উদ্যোগে বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর ছাত্র ছাত্রীর মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিডডে মিল উপকরন বিতরণ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মোশারফ হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিসেস মিরাজুন্নেছা ও বিকুল চক্রবর্তী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় নুনিয়ার সভাপতিত্বে আরো বক্তব্যদেনসহকারী শিক্ষিকা অনুপমা বাড়ই উর্মি, নাছরিন আক্তার ও চৈতালী চক্রবর্তী। পরে প্রধান অতিথি বিদ্যলয়ের ছাত্রছাত্রীদের কবিতা শিখা ও আবৃত্তির কৌশল সম্পর্কে ধারণা দেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












