আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার অভিন্ন সীমান্তের অনেক এলাকা তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কবল থেকে মুক্ত করেছে লেবাননের সেনাবাহিনী। তাকফিরিদের বিরুদ্ধে বৃহত্তম অভিযানের অংশ হিসেবে এ তৎপরতা চালানো হয়েছে।
বৈরুতভিত্তিক আল মায়েদিন চ্যানেল জানিয়েছে, আজ(বুধবার) লেবাননের উত্তরপূর্বাঞ্চলের গ্রাম রাস বালবেকের উপকণ্ঠে লেবাননের সেনাবাহিনী আজ অগ্রাভিযান সম্পন্ন করেছে।
রাস বালবেকসহ আল-কা শহর এবং আল-ফাকিনা গ্রামে দায়েশ অবস্থানের ওপর ক্ষেপণাস্ত্র এবং কামান হামলার পর এসব এলাকা মুক্ত করা হয়।
সিরিয়ার অভিন্ন সীমান্তে দায়েশ আস্তানা বিরুদ্ধে গত কয়েক দিন ধরে লেবাননের সেনাবাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে। সম্প্রতি আরসাল মালভূমি এবং তার আশেপাশের এলাকা থেকে সন্ত্রাসীদের হটিয়ে দিতে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ অভিযান চালিয়েছিল।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












