মিজানপনা, রাজাপুর থেকেঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা গ্রামে সাপের দংশনে মাহমুদা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মাহমুদা ইন্দ্রপাশা গ্রামের রাজমিস্ত্রী লাকছু মিয়ার মেয়ে ও রাজাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা ২টার দিকে নিজ বাড়ির রান্নাঘরে বসে মাহমুদার ডান পায়ের পাতার নিচে কামড় দেয়। পরে পরিবারের লোকজন স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। সন্ধ্যার দিকে ওই স্কুলছাত্রীর অবস্থার অবনতি হলে তাকে অজ্ঞান অবস্থায় রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আবুল খায়ের মাহমুদ রাসেল বলেন, ‘বিষধর সাপের কামড়ে ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তবে সাপের কামড়ের পর নিজ বাড়িতে প্রাথমিক চিকিৎসার নামে কালক্ষেপন না করে হাসপাতালে আনা হলে মৃত্যুর সম্ভাবনা কম থাকে।’
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












