রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর তানোরে স্কুলের সেপটিক ট্যাংকে পড়ে ম্যায়তি হেমব্রম (৬) নামে এক আদিবাসী শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বনগাঁ চকরহমত উচ্চবিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ম্যায়তি হেমরম উপজেলার শালবাড়ী সল্লাপাড়ার বদুরাই হেমব্রমের মেয়ে। এ ঘটনায় আহত হয়েছে একই গ্রামের ডুলু সরেনের ছেলে মিঠুন সরেন (৭) ও জামিন হাসদার মেয়ে সারতী হাসদা (৬)।
প্রতিবেশি ওই দুই শিশু ম্যায়তিকে উদ্ধারে গিয়ে ট্যাংকিতে পড়ে যায়। পরে টের পেয়ে তাদের উদ্ধার করে স্থানীয়রা। তার আগেই মৃত্যু হয় ম্যায়তির। হতাহতরা বনগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, চকরহমত উচ্চবিদ্যালয় হতে চোরখৈর পর্যন্ত পাঁকা রাস্তা তৈরির কাজ চলছে। এ কাজে ব্যবহারের জন্য এক ট্রাক বালু বিদ্যালয়ের শৌচাগারের দুর্বল সেপটিক ট্যাংকের উপরে রেখেছিলেন ঠিকাদার। বিদ্যালয়ের ছুটি শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় ওই তিন আদিবাসী শিশু ওই বালির উপর খেলছিলো। এসময় ঢাকনা ভেঙে ট্যাংকের ভেতরে পড়ে যায় ম্যায়তি। তাকে উদ্ধার করতে গিয়ে ওই দুই শিশুও পড়ে যায় সেখানে। টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে ম্যায়তি ঘটনাস্থলেই মারা যায়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় কারো অবহেলার প্রমাণ পেলে আইনত ব্যবস্থা নেবে পুলিশ।
সাম্প্রতিক খবর:

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ অনুমতি ছাড়াই পাওয়া যাবে কুয়েতের ভিসা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী গ্রেপ্তার












