মৌলভীবাজার থেকে: খ ম জুলফিকার- শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৩টায় মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) তৌহিদুজ্জামান পাভেল-এর সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন-এর মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট ড. আবু তাহের জেলা প্রশাসকের কাছে কমিটির তালিকা প্রদান করেন। উক্ত পরিচিতি সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক কামাল খান, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, সিলেট জেলার সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক শাহান উদ্দিন নাজু, মৌলভীবাজার জেলার সিনিয়র সহসভাপতি এবং মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেফুল।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ সভাপতি দুরুদ মোহাম্মদ, উপদেষ্টা সৈয়দ কামাল আহমেদ বাবু, আজিজুর রহমান, প্রভাস চন্দ সিংহ, এ কে এম আব্দুস সালাম, গোলাপগঞ্জ উপজেলার সহ সভাপতি আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ মিরাজ, রাসেল হাসান বক্ত, খিজির মুহাম্মদ জুলফিকার, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোনাকিব, সহ সাংগঠনিক সম্পাদক পায়েল আহমদ, জয়নাল আবেদিন বাদশা, সহ অর্থ সম্পাদক মনিরুজ্জামান মনির, ক্রীড়া সম্পাদক অমিত মল্লিক, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ সালেহ আহমদ সাফি, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মামুনুর রহমান চৌধুরী, প্রচার ও মিডিয়া বিষয় সম্পাদক সৈয়দ শাহীন, সহ দপ্তর সম্পাদক আলী আহমদ রিপন, রিপন মিয়া, এবং সদস্য রাজন মিয়া, সফিক মিয়া, এম.এ মুনতাকিম প্রমুখ।
সৌজন্য সাক্ষাতে জেলার সামগ্রিক উন্নয়ন, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা, তথ্যপ্রবাহের স্বচ্ছতা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। নবাগত জেলা প্রশাসক গণমাধ্যম কমিশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং অত্র জেলার উন্নয়ন-অগ্রগতিতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দও জেলা প্রশাসকের প্রতি সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।











