নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার সদর উপজেলার সরকারবাজার এলাকার বাউরভাগে অস্ত্র ও জিহাদী বইসহ দুইজনকে আটক করেছে পুলিশ। অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, সাতটি পেট্রোল বোমা, ১৪টি ককটেল ও প্রচুর জিহাদী বই জব্দ করা হয়। শনিবার ভোরে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে সংবাদ সন্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।আটককৃতরা হলেন, সদর উপজেলার সাদুহাটি গ্রামের কাঞ্চন মিয়া (৫৫) ও ফতেপুর গ্রামের নুর মিয়া (৪০)।মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দীলিপ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটক দুইজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












