”মাতৃভূমি”
তোর কোলেতে হলাম পালিত
মা তোর তুলনা কেমনে হয় ?
ধরার মাঝে অপরূপ তুমি
মা-গো আমার শুভাময়।।
মা তোর ভোরের পাখীর গাণের সূরে – ঘুম থেকে যে উঠি,
সুবাস মাখা স্নিগ্ধ হাওয়ায়
বক্ষ শীতল করি,
মা-গো বক্ষ শীতল করি।।
মসজিদেরই মিনার চুড়ে
মুয়াজ্জিনের কন্ঠ জুড়ে,
সুললিত আজানধ্বনি কত মধুময়।
মা তোর তুলনা কেমনে হয় ?
সারাদিনের ক্লান্তি শেষে
যখন তোমার কোলে ফিরি,
তোমার হাসিমাখা মূখটি দেখে,
সকল দূঃখ ভূলি।
মা-গো, সকল দূঃখ ভূলি।।
তৃপ্তিভরে আহার শেষে
শুইযে তোমার কোলেতে,
তোমার কোলের এ’মন সুধা –
নাইযে ভবেতে,
আদর করে ঘুমটি পাড়াও
ঘুমের লরি গেয়ে,
লাখো আশার স্বপন দেখি
মা-গো তোমার কোলে শুয়ে।
তোমার কোলে শুইলে মা-গো
থাকে না যে ভয়।।
মা তোর তুলনা কেমনে হয়?
তব শ্রী-বক্ষে হানিয়া আঘাত
ঘায়েল করিতে চেয়েছে জল্লাদ,
তোর বুকের জমানো দুগ্ধ-পানে
মা-গো হেনেছি বৈরীর চির-পরাজয়।
মা তোর তুলনা কেমনে হয়?
ধরার মাঝে অপরূপ তুমি
মা-গো আমার শুভাময়।।
সাম্প্রতিক খবর:

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতে মধ্য আমেরিকার তিন দেশের যৌথ স্বাধীনতা দিবস উদ্যাপন

কুয়েতে ঈদের আগে সুগন্ধি বাজারে ব্যস্ত ছিলেন বাংলাদেশী ব্যবসায়ীরা

ঐতিহাসিক বদর দিবস আজ

জায়েদ সাসটেইনেবলিটি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের মোস্তফা

২০২৪ সালে মৌলভীবাজারের আলোচিত ঘটনা

কুয়েতে "মাদককে না বলি,খেলাধুলাকে হ্যাঁ বলি" স্লোগানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জালালাবাদের নির্বাচন বাতিল

ওমানে স্থানীয় কর্মীদের চাকরির সুযোগ, প্রবাসীদের জন্য কঠোর নিয়ম












