সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নামে ফেসবুক পাতায় মহাসড়কের ওপর এক ব্যক্তির কান ধরে ওঠবস করার ছবির তীব্র সমালোচনা হবার পর মন্ত্রী ওবায়দুল কাদের একে ‘ভুল বোঝাবুঝি’ বলে বর্ণনা করেছেন।
ছবিটি এখন সরিয়ে ফেলা হয়েছে, এবং মন্ত্রী এক স্ট্যাটাস আপডেটে ব্যাখ্যা দিয়েছেন, পুলিশের ভয়ে লোকটি নিজেই কান ধরেছিল। সূত্র: বিবিবি বাংলা।
নিজের ফ্যাসবুক স্ট্যাটাসে মন্ত্রী ওবায়দুল কাদের লেখেন, কেউ যদি পুলিশ দেখে ভয়ে নিজেই নিজের কান ধরে তাহলে মন্ত্রী কি করতে পারে- আমি তাকে শুধু বলেছি তুমি কেন কান ধরেছো – তোমাকে কেউ কান ধরতে বলেনি। আশা করি এখানেই ভুল বোঝাবুঝির অবসান হবে।
এর আগে ‘ওবায়দুল কাদের’ নামে একটি ফেসবুক ফ্যান পেজে সোমবার পোস্ট করা ছবিটিতে দেখা যায়, লুঙ্গি এবং শার্ট পরিহিত এক ব্যক্তি কান ধরে ওঠবসের ভঙ্গিতে রয়েছেন।
পাশেই পুলিশের এক কর্মকর্তা এমনভাবে লোকটির ঘাড়ে হাত দিয়ে রয়েছেন, যাতে মনে হচ্ছে তিনিই ব্যক্তিটিকে ওঠবস করাচ্ছেন। আর অদূরেই দাঁড়িয়ে রয়েছেন মন্ত্রী ওবায়দুল কাদের।
ছবির নিচে অনেকেই নানা সমালোচনামূলক মন্তব্য করেছেন। এমডি জুবায়ের নামে একজন লিখেছেন, “আমরা মানুষ, এই ছবিটা না শেয়ার করলেই ভালো হতো”।
ছন্নছাড়া হিমু (সম্ভবত ছদ্মনাম) নামে একজন লিখেছেন, “মাননীয় মন্ত্রী, এরা চোর না। খেটে খাওয়া মানুষ। আপনার যেমন একটা সম্মান আছে তাদেরও সম্মান আছে। হয়তো কিঞ্চিত কম। তাই বলে এভাবে অপমান করা ঠিক নয়।তার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখুন”।
খোঁজ নিয়ে জানা যাচ্ছে, যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গত শনিবার একটি মহাসড়ক পরিস্থিতি দেখতে যান। সেখানে তার কর্মসূচীর বিভিন্ন ছবি ওই দিনই তিনি তার ফেসবুক প্রোফাইলে ‘রোড সেফটি প্রোগ্রাম মাওয়া ০৯-০৮-২০১৫’ নামে একটি অ্যালবামে পোস্ট করেন।
ওই অ্যালবামে আরো কয়েকটি ছবি রয়েছে, যেগুলোতে মন্ত্রী বিভিন্ন যানবাহনের চালকদের আঙ্গুল তুলে শাসাচ্ছেন বলে প্রতীয়মান হচ্ছে।
সাম্প্রতিক খবর:

মুন্সীগঞ্জে ফিল্মি কায়দায় কৃষিজমির মাটি লুটের অভিযোগ

সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কমিটি- অগ্রদৃষ্টি

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়ি ভাঙতে গিয়ে এলাকাবাসীর হামলায় আহত ১৩

ভারতীয় পানি আগ্রাসন বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

তাপদাহ: প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধের নির্দেশ

জালালাবাদ সাংবাদিক সমিতি ঢাকা'র সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্টাডি ট্রাস্ট বিএসটি'র দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত

জালালাবাদ ভবনে জালালাবাদ সাংবাদিক সমিতির সভা অনুষ্ঠিত












