এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে ক্যাম্পাসে অন্তত দুই হাজার ফলজ, বনজ এবং ওষুধী গাছ লাগানোর উদ্দেশে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলতি মৌসুমের বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী ক্যাম্পাসে গাছের চারা লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদদ), উপাচার্যের সহধর্মিনী মিসেস গুলনাহার নবী, সেন্ট্রাল লাইব্রেরি এন্ড ইনফরমেশন সেন্টারের সহকারী পরিচালক আব্দুস সামাদ প্রধান, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো’র রিজিওনাল ম্যানেজার ফেরদৌস করিম প্রমুখ।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন ও সবুজায়নের জন্য সকলকে বৃক্ষরোপন কার্যক্রমে অংশ গ্রহন ও বৃক্ষের প্রতি যত্নবান হওয়ার আহবান জানান।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











