অগ্রদৃষ্টি-ডেস্কঃ পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়ার অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৩ নভেম্বর। আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ দিন ধার্য করেন।
মামলার আভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল আজ। ফখরুল অসুস্থ থাকায় তার আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ১২ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বক্তব্যে কাউকে গাড়ি নিয়ে রাস্তায় বের না হওয়ার হুমকি দেন। তার হুমকির পরিপ্রেক্ষিতে ওই দিন কলাবাগান থানা এলাকার পদ্মা জেনারেল হাসপাতালের সামনে সোনারগাঁও রোডে বিএনপি ও জামায়াতের ৩০/৪০ জন কর্মী পুলিশের কর্তব্যকাজে বাধা দেন ও ইটপাটকেল নিক্ষেপ করে পথযাত্রীকে আহত করেন। ঘটনার দিন কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ সিকদার বাদী হয়ে মামলা দায়ের করেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












