“আমার প্রাণের দেশ”
||ফারহানা মোবিন||
জীবন তোমার জন্য
দেশকে ফেলে,
আপনজন দের
দূরে ঠেলে,
হলাম পরদেশী,
তবু আমি বাংলাদেশী।
আমার দেশ
মন জুড়ে তুমি,
তুমি আমার পরিচয়
আমার জন্ম ভূমি ।
এখনো গন্ধ পাই
কচি ধান,
শিরা উপশিরা তে
দেশের টান।
বুকের মাঝে
লাল সবুজ পতাকা,
চোখ জুড়ে আমার
মেঠো পথ আকা।
তুমি আমার দেশ,
আমার মাটি,
তোমার জন্য
ভালোবাসা খাটি।
জীবন তোমার জন্য
পেকে গেল কেশ,
আমার মাতৃভূমি
তুমি হও………সাবাশ বাংলাদেশ ।
” আমি হবো জয়ী “
||ফারহানা মোবিন||
মন তুমি কভু
যেও না হেরে ,
মনোবল তুমি
যেও না ছেড়ে ।
অনেক কাজ
নেই তো অবসর,
কাজ করতে চাই
হাজার বছর ।
হতাশা আমায়
দিও না কষ্ট,
মন তুমি কভু
হয় না নষ্ট ।
মন তুমি হও ,
জয়ী বার বার ,
কাজ তুমি শক্তি
তুমিই হও আমার ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












