এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ আজ নড়াইলে লোহাগড়ার রামকান্তপুর গ্রামে মোটর সাইকেল-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান চালক মশিউর রহমান (৩২) নিহত হয়েছে। অটোভ্যান চালককে আশংকাজনক অবস্থায় নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত অটোভ্যান চালক লোহাগড়া উপজেলার রামকান্তপুর গ্রামের মৃত: আব্দুল হকের ছেলে। নিহত মশিউরের পরিবারে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে ৫ম শ্রেণীতে এবং ছেলেটি ২য় শ্রেণীতে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে।
নিহতের স্বজন কলেজ ছাত্র শাহাবুদ্দিন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মোঃ মশিউর রহমান আজ বিকাল পৌনে চারটার সময় তার অটোভ্যান নিয়ে মানিকগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। রামকান্তপুর গ্রামের মধ্যেপাড়া পৌছালে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি ভ্যান থেকে ছিটকে মাটিতে পড়ে যান।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলাল হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতে মধ্য আমেরিকার তিন দেশের যৌথ স্বাধীনতা দিবস উদ্যাপন

কুয়েতে ঈদের আগে সুগন্ধি বাজারে ব্যস্ত ছিলেন বাংলাদেশী ব্যবসায়ীরা

ঐতিহাসিক বদর দিবস আজ

জায়েদ সাসটেইনেবলিটি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের মোস্তফা

২০২৪ সালে মৌলভীবাজারের আলোচিত ঘটনা

কুয়েতে "মাদককে না বলি,খেলাধুলাকে হ্যাঁ বলি" স্লোগানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জালালাবাদের নির্বাচন বাতিল

ওমানে স্থানীয় কর্মীদের চাকরির সুযোগ, প্রবাসীদের জন্য কঠোর নিয়ম












