বিয়ে বলে কথা।তাও আবার জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। বিয়ের আনন্দটা একটু অন্যরকম তো হবেই।বুধবার রাতে বনশ্রীর একটি রেস্টুরেন্টে ছিল আশরাফুলের গায়ে হলুদ। অনুষ্ঠানে আশরাফুলকে শুভেচ্ছা এবং তাঁর পছন্দের কিছু গান গেয়ে শোনালেন আসিফ আকবর ও আরফিন রুমি।তবে আসিফ-আরফিন একা গান করেননি তাদের সঙ্গে আশরাফুলও মঞ্চে এসে কণ্ঠ মেলান। তিন তারকার এই মেলবন্ধন বেশ উপভোগ করে উপস্থিত অতিথিরা।
আসিফ বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের নক্ষত্র আশরাফুল। গানে গানে তাঁকে শুভ কামনা জানাতেই আসা। আশা করি দ্রুতই সে আবার জাতীয় দলে ফিরবে।’আরফিন রুমি বলেন, ‘আশরাফুল ভাই আমার প্রিয় ক্রিকেটারদের একজন। তাঁর জন্য গাইতে পেরে খুব ভালো লাগছে।’ জুলাইয়ের মাঝামাঝিতে কিশোরগঞ্জের মেয়ে অনিকা তাসলিমা অর্চির সঙ্গে আংটি বদল করেন আশরাফুল। ১২ ডিসেম্বর তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা।উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের দায়ে বর্তমানে নিষিদ্ধ আছেন আশরাফুল।
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












