বিনোদন ডেস্ক : দাবাং ছবিতে সালমান খানকে চুলবুল পান্ডে রুপে দেখেছিল ভক্তরা। একে একে ‘দাবাং’, ‘দাবাং-২’ বক্তদের মন জয় কবে এবার আসছে দাবাং-৩।
এদিকে এই ছবির প্রথম দুই খন্ডের পরিচালক-প্রযোজক ছিলেন সালমানের ভাই আরবাজ খান। কিছুদিন আগেও দাবাং-৩ ছবির শুটিং নিয়েও কথা বলেছেন আরবাজ। তবে নতুন খবর হলো, এই সিনেমায় পরিচালক হিসেবে অারবাজকে দেখা যাবেনা। তার জায়গায় পরিচালক হিসেবে দেখা যাবে ডান্স মাস্টার প্রভুদেবাকে। তবে আরবাজ খান প্রযোজনায় থাকবেন।
আরবাজ নিজেই এই সত্যতা নিশ্চিত করেছেন। আরবাজ বলেন, আমরা কয়েক মাস আগেই ঘোষণা করেছিলাম যে প্রভুদেবা ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন এবং এ ব্যাপারে আমরা দেখা করে সব আলোচনা সেরে নিয়েছি। এদিকে অতুল অগ্নিহোত্রীর চলচ্চিত্র ‘ভারত’ ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন সালমান। যার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ২০১৮ সালের মাঝামাঝি। তাই একই সঙ্গে দুটি চলচ্চিত্রে অভিনয় করতে হবে সালমানকে।
সিকুয়্যেল সিনেমা ‘দাবাং-থ্রি’তে সালমানের বিপরীতে আবারো দেখা যাবে সোনাক্ষি সিনহাকে। আগের দুটি খন্ডেও এই অভিনেত্রী সালমানের সাথে অভিনয় করেছেন।
সাম্প্রতিক খবর:

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতে মধ্য আমেরিকার তিন দেশের যৌথ স্বাধীনতা দিবস উদ্যাপন

কুয়েতে ঈদের আগে সুগন্ধি বাজারে ব্যস্ত ছিলেন বাংলাদেশী ব্যবসায়ীরা

ঐতিহাসিক বদর দিবস আজ

জায়েদ সাসটেইনেবলিটি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের মোস্তফা

২০২৪ সালে মৌলভীবাজারের আলোচিত ঘটনা

কুয়েতে "মাদককে না বলি,খেলাধুলাকে হ্যাঁ বলি" স্লোগানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জালালাবাদের নির্বাচন বাতিল

ওমানে স্থানীয় কর্মীদের চাকরির সুযোগ, প্রবাসীদের জন্য কঠোর নিয়ম












