রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা চলছে কমেডি অভিনেতা টেলি সামাদের।
গত মঙ্গলবার বুকে ইনফেকশন নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার বড় মেয়ে সোহেলা সামাদ কাকলী।
ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক প্রতীক দেওয়ানের তত্বাবধানে এ অভিনেতার চিকিৎসা চলছে। ডাক্তারের বরাত দিয়ে তার সোহেলা সামাদ জানান, বুকে ইনফেনশন ছাড়াও তার রক্তের প্লাটিলেট কমে যাচ্ছে। তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে ইতোমধ্যে।
তার মেয়ে জানান, বেশ কয়েক দিন ধরেই খাবারের প্রতি অনীহা দেখা দেয় তার বাবার। এতে তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন।
টেলি সামাদকে এর আগে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে বাইপাস সার্জারি করা হয়। এর পর ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর তিনি কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরেন। কিন্তু দেশে আসার পর অক্টোবরে ও নভেম্বরে দুই দফা এই স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।
গত বছরের ২০ অক্টোবর জরুরি অস্ত্রোপচার করা হয়েছিল তার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলিতে।
তার জন্ম ২০ ডিসেম্বর, মুন্সীগঞ্জ শহরের পাশের নয়াগাঁও গ্রামে। সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠা টেলি সামাদ বড়ভাই বিখ্যাত চারুশিল্পী আব্দুল হাইয়ের পদাঙ্ক অনুসরণ করে পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। সংগীতেও রয়েছে এই গুণী অভিনেতার পারদর্শিতা। ‘মনা পাগলা’ ছবির সংগীত পরিচালনা করেছেন তিনি। ১৯৭৩ সালে ‘কার বউ’ দিয়ে তার চলচ্চিত্রে পা রাখা। তিনি চার দশকে ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
সূত্র, বিডিনিউজ২৪.কম
সাম্প্রতিক খবর:

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












