নিজস্ব প্রতিবেদকঃ ঝালকাঠির রাজাপুরের দক্ষিন আঙ্গারিয়া গ্রামে স্বামীর সাথে মোবাইলে কথার কাটাকাটির কারনে অভিমান করে দুই সন্তানকে হত্যার চেষ্টা করে মা। পরে নিজেও আত্মহত্যা করেছে মা শিউলী বেগম(৩০)। এ ঘটনায় মা শিউলী বেগম(৩০) ও ছেলে ইউসুফ(৪) নিহত হলেও সৌভাগ্যক্রমে মেয়ে চাঁদনী(৬) বেঁচে আছে।
এ ঘটনায় বেঁচে থাকা চাঁদনী জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকায় থাকা বাবা দেলোয়ার হোসেনের সাথে মায়ের মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। এরপর মা শিউলী বেগম উত্তেজিত হয়ে প্রথমে মোবাইল ফোন ও পরে ঘরের আসবাবপত্র ভাংচুর করে এক পর্যায়ে ছেলে ইউসুফকে আগে ঘরের ফ্যানের সাথে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিযে দেয়। পরে আর একটি ওড়না দিয়ে চাঁদনীকে একই ফ্যানের সাথে গলায় ফাঁস দেয় মা শিউলী বেগম। এরপর মা নিজেও একই ভাবে ফাঁস দেয়। কিন্তু এ ঘটনায় মেয়ে চাঁদনী মায়ের গলা জড়িয়ে ধরে থাকার কারনে সৌভাগ্যক্রমে বেঁচে যায়। চাঁদনী আঙ্গারিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
পুলিশ জানায়, আঙ্গারিয়া গ্রামের মোঃ দেলোয়ার হোসেন ঢাকায় ট্রাক ড্রাইভার। দেলোয়ারের সাথে মোবাইল ফোনে কথা কাটাকাটির এক পর্যায়ে মোবাইল ফোন ভেঙ্গে ফেলে ঘরে থাকা আসবাব পত্র ভংচুর করে ছেলে, মেয়েসহ একই ফ্যানে সাথে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। ঘটনার পর পরই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠির মর্গে প্রেরন করে।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনির উল গীয়াস জানান, আমরা গৃহবধূ শিউলী বেগম ও তার শিশু সন্তান ইউসুফের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠির মর্গে প্রেরন করেছি। এ বিষয় তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।











