Menu |||

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দু-এক দিনের মধ্যে লন্ডন যাবেনঃ ড. আসাদুজ্জামান রিপন

অগ্রদৃষ্টি-ডেস্ক: চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দু-এক দিনের মধ্যে লন্ডন যাবেন বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি ও আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির মুখপাত্র বলেন, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণের জন্য যুক্তরাজ্য যাচ্ছেন। সম্ভবত কাল বা পরশু তিনি রওনা হবেন। এটা নির্ভর করছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের ওপর। এটা ১১, ১২ অথবা ১৩ তারিখ হতে পারে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়াকে দুই বার ডাক্তার দেখাতে হবে। সেই হিসেবে সাপ্তাহখানেক অথবা সর্বোচ্চ ১০ দিন তিনি যুক্তরাজ্যে অবস্থান করবেন।

যুক্তরাজ্য সফরে বিএনপি চেয়ারপারসন সে দেশের কোনো রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন কি না জানতে চাইলে সংবাদ ব্রিফিংয়ে রিপন বলেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনবার, দুই বার সংসদে বিরোধীদলের নেত্রী ছিলেন। দেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান তিনি। সুতরাং যে দেশে সফর করবেন, সেদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতের ব্যাপার থাকে, সৌজন্য সাক্ষাতের ব্যাপার থাকে, থাকতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়।

সরকারের নৈরাজ্যকর পরিস্থিতির কারণে উচ্চ মাধ্যমিকে আশানুরূপ ফলাফল হয়নি বলে দাবি করে আসাদুজ্জামান রিপন বলেন, শুধু রাজনৈতিক বিবেচনায় পরীক্ষার ফল খারাপ হয় না। রেজাল্টে দেখা গেছে অনেক পরীক্ষার্থী সব বিষয়ে পাশ করছে শুধু ইংরেজীতে ফেল করছে। তাহলে কি রাজনৈতিক প্রভাব শুধু ইংরেজীর ওপর পড়েছে।

সরকারের অব্যবস্থাপনা, শিক্ষার উপকরণ, সঠিক পাঠদানের সীমাবদ্ধতাই উচ্চমাধ্যমিকে রেজাল্ট খারাপ হয়েছে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রভাব অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, কূটনৈতিক সব ক্ষেত্রে পড়ে। সরকারের সৎ ইচ্ছা থাকলে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারতো। পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে পিছিয়ে নিতে পারত।

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, এটি একটি ভাল উদ্যোগ। তার এ বক্তব্যকে আমরা স্বাগত জানাই।

ছাত্রলীগের নেতাকর্মীদের শিশু ও তাদের বেশি সমালোচনা না করতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ছাত্রলীগ শিক্ষকদের মেরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেয়। ছাত্রাবাস পুড়িয়ে দেয়, ধর্ষণে সেঞ্চুরী করে এগুলো কি শিশুদের কাজ- এমন প্রশ্ন রাখেন রিপন।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

মুন্সীগঞ্জে ফিল্মি কায়দায় কৃষিজমির মাটি লুটের অভিযোগ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কমিটি- অগ্রদৃষ্টি

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ অনুমতি ছাড়াই পাওয়া যাবে কুয়েতের ভিসা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী গ্রেপ্তার

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত

» কুয়েত এয়ারওয়েজের নামে ভুয়া বিজ্ঞাপন: যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

» আঞ্চলিক যুদ্ধের কবলে কুয়েতের ভ্রমণ খাত: স্থবিরতা ও গভীর অনিশ্চয়তা

» নিরাপত্তা শঙ্কায় কুয়েতে উন্মুক্ত স্থানে ইফতার বিতরণ ও নামাজে নিষেধাজ্ঞা

» কুয়েতের আকাশসীমায় ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিহত

» কুয়েত বিমানবন্দর বন্ধ: সৌদি আরব হয়ে স্থলপথে ভ্রমণের জন্য যা জানা জরুরি

» কুয়েতে সংবাদ প্রচার ও তথ্যের উৎস যাচাইয়ে কঠোর নির্দেশনা

» রমজান উপলক্ষে কুয়েতের আমিরের ভাষণ: জাতীয় ঐক্য ও সতর্কতার আহ্বান

» কুয়েত প্রবাসী গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্টদের সাথে রাষ্ট্রদূতের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

» আরব দেশগুলোর ওপর ইরানের হামলা: কায়রোতে পররাষ্ট্রমন্ত্রীদের তীব্র নিন্দা ও পাল্টা জবাবের হুঁশিয়ারি

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দু-এক দিনের মধ্যে লন্ডন যাবেনঃ ড. আসাদুজ্জামান রিপন

অগ্রদৃষ্টি-ডেস্ক: চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দু-এক দিনের মধ্যে লন্ডন যাবেন বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি ও আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির মুখপাত্র বলেন, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণের জন্য যুক্তরাজ্য যাচ্ছেন। সম্ভবত কাল বা পরশু তিনি রওনা হবেন। এটা নির্ভর করছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের ওপর। এটা ১১, ১২ অথবা ১৩ তারিখ হতে পারে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়াকে দুই বার ডাক্তার দেখাতে হবে। সেই হিসেবে সাপ্তাহখানেক অথবা সর্বোচ্চ ১০ দিন তিনি যুক্তরাজ্যে অবস্থান করবেন।

যুক্তরাজ্য সফরে বিএনপি চেয়ারপারসন সে দেশের কোনো রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন কি না জানতে চাইলে সংবাদ ব্রিফিংয়ে রিপন বলেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনবার, দুই বার সংসদে বিরোধীদলের নেত্রী ছিলেন। দেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান তিনি। সুতরাং যে দেশে সফর করবেন, সেদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতের ব্যাপার থাকে, সৌজন্য সাক্ষাতের ব্যাপার থাকে, থাকতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়।

সরকারের নৈরাজ্যকর পরিস্থিতির কারণে উচ্চ মাধ্যমিকে আশানুরূপ ফলাফল হয়নি বলে দাবি করে আসাদুজ্জামান রিপন বলেন, শুধু রাজনৈতিক বিবেচনায় পরীক্ষার ফল খারাপ হয় না। রেজাল্টে দেখা গেছে অনেক পরীক্ষার্থী সব বিষয়ে পাশ করছে শুধু ইংরেজীতে ফেল করছে। তাহলে কি রাজনৈতিক প্রভাব শুধু ইংরেজীর ওপর পড়েছে।

সরকারের অব্যবস্থাপনা, শিক্ষার উপকরণ, সঠিক পাঠদানের সীমাবদ্ধতাই উচ্চমাধ্যমিকে রেজাল্ট খারাপ হয়েছে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রভাব অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, কূটনৈতিক সব ক্ষেত্রে পড়ে। সরকারের সৎ ইচ্ছা থাকলে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারতো। পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে পিছিয়ে নিতে পারত।

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, এটি একটি ভাল উদ্যোগ। তার এ বক্তব্যকে আমরা স্বাগত জানাই।

ছাত্রলীগের নেতাকর্মীদের শিশু ও তাদের বেশি সমালোচনা না করতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ছাত্রলীগ শিক্ষকদের মেরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেয়। ছাত্রাবাস পুড়িয়ে দেয়, ধর্ষণে সেঞ্চুরী করে এগুলো কি শিশুদের কাজ- এমন প্রশ্ন রাখেন রিপন।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

মুন্সীগঞ্জে ফিল্মি কায়দায় কৃষিজমির মাটি লুটের অভিযোগ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কমিটি- অগ্রদৃষ্টি

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ অনুমতি ছাড়াই পাওয়া যাবে কুয়েতের ভিসা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী গ্রেপ্তার

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Sun, 15 Mar.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।