রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এ.এস.টিএম ফাউন্ডেশন আয়োজিত একুশে গোল্ডমেডেল স্কলারশীপ প্রদান উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান লিচুবাগান টিউলিপ কিন্ডারগার্টেন উচ্চ বিদ্যালয় হলরুমে শুক্রবার (২৯ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। এ.এস.টি.এম ফাউন্ডেশনের চেয়ারম্যান আশিষ কুমার দে’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশারফ হোসেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, নির্বাহী সদস্য নুরুল আবছার চৌধুরী, জগলুল হুদা, টিউলিপ কিন্ডারগার্টেন উচ্চ বিদ্যালয়ের পরিচালক মোরশেদ আলম, বিশিষ্ট সমাজ সেবক মোজাম্মেল হোসেন প্রমুখ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টিউলিপ কিন্ডারগার্টেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রফিকুল আলম প্রমুখ। আলোচনা সভা শেষে ১০টি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












