রাঙ্গুনিয়া সংবাদদাতা : বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর ১২ টা ১৪ মিনিট হঠাৎ চকলেটের প্যাকেট হাতে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বহুমুখী উচচ বিদ্যালয়ে হাজির হালিন রাঙ্গুনিয়ার ইউএনও মোহাম্মদ কামাল হোসেন। স্কুলের ৭ম শ্রেণির “ক” শাখায় ঢুকে উপস্থিত ৬৩ শিক্ষার্থীর মাঝে বিতরণ করলেন চকলেট। সাথে সাথে সবাইকে চকলেট খেতে বললে তিনি। উপস্থিত শিক্ষার্থীরা চকলেট খেয়ে প্যাকেটটি নির্দিষ্ট ঝুড়িতে ফেললেও বেশির ভাগ শিক্ষার্থী প্যাকেটগুলো শ্রেণি কক্ষের মেঝেতে ফেলেন। বিষয়টি উনার নজরে আসলে তিনি সবাইকে চকলেটের ছেঁড়া প্যাকেটটি নির্দিষ্ট স্থানে ফেলতে বলেন। শিক্ষাথীদের মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি সচেতনতা সৃষ্টি করতে তিনি ব্যতিক্রমী এই কর্মসূচি শুরু করেছেন। পরে ইউএনও শিক্ষার্থীদের উদ্দেশ্যে “নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকব নিজ স্কুল ,বসতঘর ও এলাকাকে পরিষ্কার পরিচ্ছন রাখব” এই শ্লোগানে ৩০ মিনিট বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বদরুল আলম ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব। এরপর ইউএনও পাশ্ববর্তী মরিয়ম নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল পরিদর্শন করেন। প্রতিটি স্কুলে এই কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান ইউএনও।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












