Menu |||

গণতন্ত্র এখন আবারও সংকটের মুখেঃ খালেদা জিয়া

নিজস্ব প্রতিনিধিঃ-  সরকার মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার চেতনার সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, যে স্বপ্ন নিয়ে মানুষ ১৯৯০ সালে স্বৈরশাসনের অবসান ঘটিয়েছিল, সেই স্বপ্ন বর্তমান সরকার তছনছ করে দিয়েছে।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে খালেদা জিয়া এসব কথা বলেন। রবিবার স্বৈরাচার পতন দিবস উপলক্ষে এ বাণী দেন বিএনপি চেয়ারপারসন।

১৯৯০ সালের ৬ ডিসেম্বর আন্দোলনের মুখে স্বৈরাচার এরশাদ সরকারের পতন হয়। স্বৈরাচারবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ-বিএনপি একসঙ্গে থাকলেও পরবর্তী সময়ে দুই দলের বৈরিতা বাড়তেই থাকে। এমনকি স্বৈরাচার এরশাদকে বিভিন্ন সময় দুই দলই নিজেদের স্বার্থে কাছে টেনে নিয়েছে। বর্তমান সরকারের অন্যতম শরিক এরশাদের জাতীয় পার্টি; আবার জাপা সংসদের প্রধান বিরোধী দলও।

খালেদা জিয়া বাণীতে বলেন, স্বাধীনতার ৪৪ বছরে বাংলাদেশে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। গণবিরোধী শাসনের মুখে গণতন্ত্রের অভিযাত্রা ব্যাহত হয়েছে। কিন্তু গণতন্ত্রপ্রিয় মানুষ বাধাকে অতিক্রম করে গণতন্ত্রের পথচলাকে নির্বিঘ্ন করেছে। গণতন্ত্র এখন আবারও সংকটের মুখে। বিনা ভোটের কর্তৃত্ববাদী সরকারের একদলীয় শাসনের চরিত্রগুলো ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

খালেদা বলেন, ৫ জানুয়ারির একতরফা নির্বাচন জাতিকে একদলীয় নিষ্ঠুর শাসনের শৃঙ্খলে বন্দী করেছে। মানুষের মৌলিক মানবাধিকারকে শাসকদল, গণতন্ত্র হত্যাকারী পতিত স্বৈরাচার ও ৭২-৭৫ সময়ের সন্ত্রাসীরা এক জোট হয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করছে।

তিনি বলেন, সব রাজনৈতিক দলের ইচ্ছায় নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। এরা তা সংবিধান থেকে মুছে দিয়েছে। বিনা ভোটের সরকার সংবিধানে বর্ণিত জনগণের মৌলিক অধিকার সম্পূর্ণভাবে কেটে নিয়েছে। দেশে গণতন্ত্রের বিন্দুমাত্র চিহ্ন নেই, মানুষের জান-মালের নিরাপত্তা নেই।

’৯০র চেতনায় সবাইকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

মুন্সীগঞ্জে ফিল্মি কায়দায় কৃষিজমির মাটি লুটের অভিযোগ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কমিটি- অগ্রদৃষ্টি

'মৃত্যুফাঁদে' ঢাকা-সিলেট মহাসড়ক: দ্রুত সংস্কারের দাবিতে সিলেটে গণঅবস্থান, হুঁশিয়ারি বিএনপির

‘দেশে ফিরে’ বিএনপির নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন তারেক: আমান

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রবাসের গণ্ডি পেরিয়ে এবার জন্মভূমির সেবায় কামাল হোসেন ভূঁইয়া

» “ট্রেন” – মোজাহার

» কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

» রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

» মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

» কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

» কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

» কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

» কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের

» কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

গণতন্ত্র এখন আবারও সংকটের মুখেঃ খালেদা জিয়া

নিজস্ব প্রতিনিধিঃ-  সরকার মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার চেতনার সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, যে স্বপ্ন নিয়ে মানুষ ১৯৯০ সালে স্বৈরশাসনের অবসান ঘটিয়েছিল, সেই স্বপ্ন বর্তমান সরকার তছনছ করে দিয়েছে।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে খালেদা জিয়া এসব কথা বলেন। রবিবার স্বৈরাচার পতন দিবস উপলক্ষে এ বাণী দেন বিএনপি চেয়ারপারসন।

১৯৯০ সালের ৬ ডিসেম্বর আন্দোলনের মুখে স্বৈরাচার এরশাদ সরকারের পতন হয়। স্বৈরাচারবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ-বিএনপি একসঙ্গে থাকলেও পরবর্তী সময়ে দুই দলের বৈরিতা বাড়তেই থাকে। এমনকি স্বৈরাচার এরশাদকে বিভিন্ন সময় দুই দলই নিজেদের স্বার্থে কাছে টেনে নিয়েছে। বর্তমান সরকারের অন্যতম শরিক এরশাদের জাতীয় পার্টি; আবার জাপা সংসদের প্রধান বিরোধী দলও।

খালেদা জিয়া বাণীতে বলেন, স্বাধীনতার ৪৪ বছরে বাংলাদেশে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। গণবিরোধী শাসনের মুখে গণতন্ত্রের অভিযাত্রা ব্যাহত হয়েছে। কিন্তু গণতন্ত্রপ্রিয় মানুষ বাধাকে অতিক্রম করে গণতন্ত্রের পথচলাকে নির্বিঘ্ন করেছে। গণতন্ত্র এখন আবারও সংকটের মুখে। বিনা ভোটের কর্তৃত্ববাদী সরকারের একদলীয় শাসনের চরিত্রগুলো ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

খালেদা বলেন, ৫ জানুয়ারির একতরফা নির্বাচন জাতিকে একদলীয় নিষ্ঠুর শাসনের শৃঙ্খলে বন্দী করেছে। মানুষের মৌলিক মানবাধিকারকে শাসকদল, গণতন্ত্র হত্যাকারী পতিত স্বৈরাচার ও ৭২-৭৫ সময়ের সন্ত্রাসীরা এক জোট হয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করছে।

তিনি বলেন, সব রাজনৈতিক দলের ইচ্ছায় নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। এরা তা সংবিধান থেকে মুছে দিয়েছে। বিনা ভোটের সরকার সংবিধানে বর্ণিত জনগণের মৌলিক অধিকার সম্পূর্ণভাবে কেটে নিয়েছে। দেশে গণতন্ত্রের বিন্দুমাত্র চিহ্ন নেই, মানুষের জান-মালের নিরাপত্তা নেই।

’৯০র চেতনায় সবাইকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

মুন্সীগঞ্জে ফিল্মি কায়দায় কৃষিজমির মাটি লুটের অভিযোগ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কমিটি- অগ্রদৃষ্টি

'মৃত্যুফাঁদে' ঢাকা-সিলেট মহাসড়ক: দ্রুত সংস্কারের দাবিতে সিলেটে গণঅবস্থান, হুঁশিয়ারি বিএনপির

‘দেশে ফিরে’ বিএনপির নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন তারেক: আমান

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Thu, 11 Jun.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।