আ হ জুবেদঃ “ শতবর্ষে জাতির পিতা , সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা ” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৮ই ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে ও রাষ্ট্রদূত এর ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জিহন ইসলামের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
পরে বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়য়ের সচিবের বাণী পাঠ করে শুনানো হয়।
অভিবাসী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুয়েত দূতাবাসের কর্মকর্তা,কর্মচারীসহ দেশটিতে কর্মরত বাংলাদেশ কমিউনিটির সকল শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা।

এদিকে প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে বাংলাদেশে বেশি রেমিটেন্স প্রেরণে উৎসাহিত করার লক্ষ্যে কুয়েতের বাংলাদেশ দূতাবাস কর্তৃক আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে এনিয়ে দ্বিতীয় বারের মতো ব্যক্তি এবং প্রতিষ্ঠান ক্যাটাগরিতে তিন জনকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
ব্যক্তি পর্যায়ে প্রথম পুরস্কার ও সম্মাননা পেয়েছেন সিআইপি আলহাজ্ব আবুল কাশেম। তিনি অনুপস্থিত থাকায় তার পর পক্ষ থেকে দুই ছেলে রেজাউল করিম ও মোহাম্মদ ছায়েম পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন। দ্বিতীয় পুরস্কার ও সম্মাননা গ্রহন করেন মোহাম্মদ হোসেন।
অন্যদিকে, প্রতিষ্ঠান পর্যায়ে জনতা জেনারেল ট্রেডিং কোম্পানীকে পুরস্কৃত করা হয়েছে। এনিয়ে জনতা জেনারেল ট্রেডিং কোম্পানি সত্বাধীকারী সিআইপি আলহাজ্ব আবুল কাশেমকে একাধিকবার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসেবে পুরস্কৃত করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ














