স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগে শেষ আট ম্যাচে তারা জয়ের দেখা পায়নি। এর মধ্যে বদল হয়েছে কোচ। দল আছে অবনমনের ঝুঁকিতে। সেই ওয়েস্টহাম ইউনাইটেড দেখাল দারুণ চমক। পয়েন্ট টেবিলের তলানির সারির দলটির মাঠে ১-০ গোলে হেরে গেছে গতবারের চ্যাম্পিয়ন চেলসি।
গত মাসে স্লাভেন বিলিচ বরখাস্ত হওয়ার পর ওয়েস্টহামের কোচের দায়িত্ব নেন ডেভিড ময়েস। তার অধীনে প্রথম চার ম্যাচে জয় পায়নি দল। হারে তিনটি, ড্র করে একটি। এই প্রথম ময়েসের অধীনে জয়ের স্বাদ পেল ওয়েস্টহাম।
গত মৌসুমে লিগের দুই ম্যাচেই চেলসির কাছে হেরেছিল ওয়েস্টহাম। তবে শনিবার ঘরের মাঠে ম্যাচ শুরুর ছয় মিনিটের মধ্যেই এগিয়ে যায় তারা। দারুণ এক গোল করে স্বাগতিকদের লিড এনে দেন মার্কো আর্নোটোভিক। ওয়েস্টহামের জার্সিতে এটাই অস্ট্রিয়ার এই ফরোয়ার্ডের প্রথম গোল।
সমতায় ফেরার বেশ কিছু সুযোগ পেয়েছিল চেলসি। কিন্তু অতিথিরা সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। কখনো সেস ফ্যাব্রিগাসের শট স্বাগতিক গোলরক্ষক রুখে দিয়েছেন, আবার কখনো বল পোস্টের বাইরে দিয়ে মেরেছেন এডেন হ্যাজার্ড।
এই হারে শিরোপা লড়াইয়ে আরো পিছিয়ে পড়ল চেলসি। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে আছে অ্যান্তনিও কন্তের দল। এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে ও ৪৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি আছে শীর্ষে। ১৯তম থেকে ১৮তম স্থানে উঠে আসা ওয়েস্টহামের পয়েন্ট ১৩।
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












