নিজস্ব প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে এক শিশুকে গুলি করে আহত করার অভিযোগে আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে নিম্ন আদালতে আত্মসমর্পণে হাই কোর্টের দেয়া নির্দেশনা স্থগিতের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
আবেদনের ওপর আগামীকাল শুনানি হবে বলে জানিয়েছেন ডেপুটি এ্যাটর্নী জেনারেল একরামুল হক টুটুল।
অগ্রদৃষ্টিকে জানান, এর আগে আজ সকালে এ সংক্রান্ত দুটি আবেদন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়।
গতকাললিটনের জামিনের আবেদন নাকচ করে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় হাই কোর্ট।
এর আগে ২রা অক্টোবর তিনি নিজের সংসদীয় এলাকায় গুলি করে নয় বছরের এক শিশুকে আহত করার অভিযোগ উঠার পর এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন।
এরপর থেকেই আত্মগোপনে ছিলেন লিটন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












