নিউমনিয়ায় আক্রান্ত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে। তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শনিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেয়া হয়।
এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল কর্তৃপক্ষ একজন চিকিৎসক পাঠিয়েছিল। তিনিই সমাজকল্যাণমন্ত্রীকে তত্ত্বাবধান করে নিয়ে গেছেন।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাইদুল ইসলাম প্রধান জানান, শনিবার বেলা সাড়ে ১২টায় তাকে নিয়ে এয়ার এ্যাম্বুলেন্সটি শাহজালাল বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করে। তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছে।মন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ও কন্যা রয়েছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, মহসীন আলী গত বৃহস্পতিবার ভোরের দিকে নিউমোনিয়ায় আক্রান্ত হন। পরে তাকে বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। বারডেম থেকেই আজ তাকে সিঙ্গাপুর নেয়া হলো।
এর আগে শুক্রবার মাইদুল ইসলাম জানিয়েছিলেন, হবিগঞ্জে কয়েকটি কর্মসূচিতে যোগ দিয়ে মন্ত্রী বৃষ্টিতে ভিজেছিলেন। আবার বাসায় ফিরে আত্মীয়-স্বজনকেও সময় দিয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার ভোরের দিকে তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে নেয়া হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












