ডেস্ক নিউজ: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর নাজমুল হাসান, পিএইচডি। পরিচালনা পর্ষদের সভায় তিনি এ পদে নির্বাচিত হন।
চেয়ারম্যান হিসেবে নিযুক্তির আগে তিনি অত্র ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রফেসর নাজমুল হাসান, পিএইচডি ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর উন্নয়ন অর্থনীতি ও হিউম্যান নিউট্রিশন বিষয়ে তিনি উচ্চশিক্ষা লাভ করেন।
১৯৯৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটে অধ্যাপক হিসেবে যোগদান করেন।বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত।
সাম্প্রতিক খবর:

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত












