বিপিএলে আজ রবিবার শুরু হচ্ছে তৃতীয় পর্বের খেলা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলসের মুখোমুখি হবে মুশফিকুর রহিমের দল সিলেট সুপার স্টার্স। ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়। এই ম্যাচে বরিশাল বুলসের হয়ে মাঠে নামবেন ক্যারিবীয় ড্যাশিং ক্রিকেটার ক্রিস গেইল। বিপিএলে দুই আসরে তিনটি সেঞ্চুরি রয়েছে তার। আর সিলেট সুপার স্টার্সের পক্ষে মাঠে দেখা যাবে পাকিস্তানি সুপারস্টার শহীদ আফ্রিদিকে। বরিশাল বুলস ছয়টি ম্যাচ খেলে পাঁচটিতে জিতে এখন পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর সিলেট সুপার স্টার্স ছয়টি ম্যাচ খেলে একটিতে জিতে পয়েন্ট টেবিলে সবার শেষে অবস্থান করছে। এর আগেরবারের দেখায় বরিশাল বুলসের বিপক্ষে ১ রানে হেরেছিলো সিলেট। দিনের অপর ম্যাচে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে নাসির হোসেনের দল ঢাকা ডায়নামাইটস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। রংপুর সাতটি ম্যাচ খেলে চারটিতে জিতে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে রয়েছে। আর ঢাকা ছয়টি ম্যাচ খেলে চারটিতে জিতে চতুর্থ অবস্থানে রয়েছে।
সাম্প্রতিক খবর:

মুন্সীগঞ্জে ফিল্মি কায়দায় কৃষিজমির মাটি লুটের অভিযোগ

সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কমিটি- অগ্রদৃষ্টি

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়ি ভাঙতে গিয়ে এলাকাবাসীর হামলায় আহত ১৩

ভারতীয় পানি আগ্রাসন বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

জালালাবাদ সাংবাদিক সমিতি ঢাকা'র সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্টাডি ট্রাস্ট বিএসটি'র দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত

জালালাবাদ ভবনে জালালাবাদ সাংবাদিক সমিতির সভা অনুষ্ঠিত

জালালাবাদ সাংবাদিক সমিতি,ঢাকার নতুন কমিটি












