অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : ঈদ বিনোদনে ভ্রমণ পিপাসুদের দখলে ছিল বরিশালের আগৈলঝাড়া পয়সারহাট ব্রীজ। এটি এখন হয়ে উঠেছে উপজেলা বা উত্তর বরিশালের একমাত্র মিলন মেলার মাধ্যম। ভ্রমণের আর কোন নির্ধারিত কোন স্থান না থাকায় ঈদে নাড়ির টানে গ্রামের বাড়িতে আসা বরিশাল তথা গোপালগঞ্জ এলাকার লোকজনসহ ভ্রমণপিপাসু যুবক কিংবা প্রৌঢ়দের একান্তভাবে সময় কাটানো বা চিত্তবিনোদনের কোন মাধ্যম না থাকায় ঈদ ও ঈদ পরবর্তী পুনর্মিলনী কেন্দ্র হিসেবে অনেকেই বেছে নিয়েছেন ব্রীজটিকে। ব্রিজটি সকল বয়সের নারী-পুরুষদের জন্য হয়ে উঠেছে ইকোপার্ক। এখানে প্রেমিক জুটি থেকে শুরু করে সকল বয়সীরা সময় কাটিয়েছেন রোমাঞ্চকর মূহুর্তগুলো। সকাল ও বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত সময় কাটানো ও প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করার সকল উপাদান রয়েছে এখানে। প্রকৃতির নির্মল বাতাস খোলা আকাশে মেঘের ভেলায় আতœহারা হয়ে ভেসে চলেছেন যে যার স্বপ্নের গন্তব্যে। ঈদ উপলক্ষে এখানে বসেছিল বিভিন্ন ধরণের দোকান। তবে পর্যটনের আনুসঙ্গিক সুবিধাগুলো না থাকা সত্বেও আনন্দ উপভোগের কমতি ছিলনা তাদের। ঈদ-উল-ফিতর উপলক্ষে কয়েক দিন পর্যন্ত এখানে প্রশাসনেরও ছিল বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা।
সাম্প্রতিক খবর:

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতে মধ্য আমেরিকার তিন দেশের যৌথ স্বাধীনতা দিবস উদ্যাপন

মেডিকেল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

শ্বাশুড়িকে হত্যার অভিযোগে জামাই গ্রেফতার

গলাচিপায় চা বিক্রি করে সংসার চলে বৃদ্ধের,আশা একটুকরো ভিটেমাটি

কুয়েতে ঈদের আগে সুগন্ধি বাজারে ব্যস্ত ছিলেন বাংলাদেশী ব্যবসায়ীরা

ঐতিহাসিক বদর দিবস আজ

জায়েদ সাসটেইনেবলিটি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের মোস্তফা

২০২৪ সালে মৌলভীবাজারের আলোচিত ঘটনা












