ডেস্ক নিউজ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, বর্তমান সরকারের আমলে আর্থসামাজিক সকলক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের সাধারণ জনগণ এসব উন্নয়ন কার্যক্রমের সুফল পাচ্ছেন।
তিনি রবিবার যশোরের কেশবপুর পৌরসভায় ইউজিআইআই পি -৩ প্রকল্পের আওতায় মোট ১ হাজার ২৮০ মিটার দৈর্ঘ্যরে তিনটি আরসিসি সড়ক উদ্বোধনকালে একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সব সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।
কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী কেশবপুর উপজেলার রামচন্দ্রপুর, সুজাপুর, ভালুকঘর ও শিকারপুর গ্রামে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন। বাসস
সাম্প্রতিক খবর:

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ অনুমতি ছাড়াই পাওয়া যাবে কুয়েতের ভিসা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী গ্রেপ্তার












