মাগুরায় এক সঙ্গে মা ও মেয়ে নিজ শরীরে আগুন লাগিয়ে অগ্নিদগ্ধ হয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকাল ১১ টার সময় শালিখা উপজেলার থৈপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ জানান, থৈপাড়া গ্রামের সুমন বিশ্বাসের স্ত্রী অনিমা বিশ্বাস (৩৫) দাম্পত্য কলহের কারণে দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছিলো। স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ ও দ্বন্দ্ব লেগে থাকতো। দুদিন পূর্বেও তাদের মধ্যে ঝগড়া ও মারামারি হয়েছে। শাশুড়ি মনিমালাও তাকে বেশ জ্বালাতন করতেন। এসব কারণে মনের দু:খে ক্ষোভে সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। মুহুর্তের মধ্যে আগুন দাউদাউ করে জ্বলে ওঠে। আগুনে তাদের শরীর পুড়ে যায়।
প্রতিবেশীরা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। বিকাল ৩ টার সময় তাদের মৃত্যু হয়।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। শালিখা থানার পুলিশ স্বামী সুমন বিশ্বাস ও শাশুড়ি মনিমালা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












