স্পোর্টস ডেস্ক: বাঁচা-মরার লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্ট ও কিংস ইলেভেন পাঞ্জাব। যারা জিতবে, তারা প্লে-অফে উঠবে। আর এমন সমীকরণে কিংস ইলেভেন পাঞ্জাব আগে ব্যাট করতে নেমে মাত্র ৭৩ রানেই অলআউট হয়! যেটি কিনা আইপিএলে পাঞ্জাবের সর্বনিম্ন স্কোর।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন স্বাগতিক দলের অধিনায়ক স্টিভেন স্মিথ। ইনিংসের প্রথম বলেই মার্টিন গাপটিলকে আউট করে অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন পেসার জয়দেব উনাডকট।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো পাঞ্জাব অর্ধশত রানের আগেই অর্ধেক ব্যাটসম্যান খুইয়েছে। জয়দেব, শারদুল ঠাকুর, ড্যানিয়েল ক্রিস্টিয়ানদের পেস আর অ্যাডাম জামপার স্পিন আক্রমণে দিশেহারা হয়ে ১৫.৫ ওভারেই ৭৩ রানে গুটিয়ে গেছে পাঞ্জাবের ইনিংস।
পাঞ্জাবের ইনিংসে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল চারজন। সর্বোচ্চ ২২ রান অক্ষর প্যাটেলের। ঋদ্ধিমান সাহা করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান।
১৯ রানে ৩ উইকেট নিয়ে পুনের সেরা বোলার শারদুল। উনাডকট, ক্রিস্টিয়ান ও জামপা নিয়েছেন ২টি করে উইকেট। একটি রানআউট।
অগ্রদৃষ্টি.কম // এসএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












