বিশেষ প্রতিনিধি::: স্বাধীনতা পরবর্তী অর্থবছর থেকে বর্তমান জুন ২০১৫ পর্যন্ত অর্থাৎ ৪৩ অর্থ বছরে বিভিন্ন দাতাদেশ বা সংস্থার কাছ থেকে মোট ৯১ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি পাওয়া গেছে, বৃহস্পতিবার বিকেলে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী জানান, স্বাধীনতার পর থেকে ৩০ জুন ২০১৫ পর্যন্ত বিভিন্ন দাতাদেশ বা সংস্থার নিকট হতে মোট ৯১ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সাহায্যের কমিটমেন্ট পাওয়া গেছে। তার মধ্যে ৬১ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ এবং ২৯ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলার অনুদান।
আবুল মাল আবদুল মুহিত আরও জানান, একই সময়ে ডিসবার্সমেন্ট হয়েছে ৬৪ দশমিক ৭৯ বিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে ৩৯ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ এবং ২৫ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলার অনুদান।
২০১৪-১৫ অর্থবছরে বৈদেশিক ঋণের সুদ বাবদ ১৮২ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ প্রায় ১, ৪১৯ দশমিক ২৯ কোটি টাকা পরিশোধ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
অর্থমন্ত্রী জানান, বর্তমানে মাথাপিছু ঋণের পরিমাণ ১৬৯ দশমিক ০০ মার্কিন ডলার সমপরিমাণ প্রায় ১৩ হাজার ১৬০ টাকা।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












