বিনোদন ডেস্ক: আমেরিকার শীর্ষস্থানীয় টিভি চ্যানেল এবিসির ‘কুয়ান্টিকো’ টিভি সিরিজে অভিনয় করেছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। প্রথম কাজের কল্যাণেই মিলে গেলো পিপলস চয়েস অ্যাওয়ার্ডসের মনোনয়ন! এ সম্মানে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা। এ যেন এসেই জয় করার মতো ব্যাপার।
৩৬ বছর বয়সী এই অভিনেত্রী গত মঙ্গলবার (১৩ অক্টোবর) তার টুইটারে লিখেছেন, ‘বাহ! এই সম্মান পেয়ে আমি সত্যিই গর্বিত বোধ করছি! হলিউডে কাজের প্রথম বছরেই পুরষ্কারের মনোনয়ন! পিপলস চয়েস অ্যাওয়ার্ডসকে অনেক ধন্যবাদ।…’
পুরস্কারের জন্য ভোটদান পর্ব শুরু হয়েছে ১৩ অক্টোবর থেকে, চলবে ২২ অক্টোবর পর্যন্ত। বিজয়ী কে হবেন, সেটা জানা যাবে ৩ নভেম্বর।
প্রিয়াঙ্কা সম্প্রতি শুটিং শেষ করেছেন সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’ ছবির। এতে তার সহশিল্পী রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ছবিটি মুক্তি পাবে ১৮ ডিসেম্বর। এছাড়া প্রকাশ ঝা পরিচালিত ‘গঙ্গাজল টু’ ছবিতেও কাজ করছেন প্রিয়াঙ্কা।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












