অগ্রদৃষ্টি ডেস্কঃ রাজধানীসহ সারাদেশে রিখটার স্কেলে প্রায় সাত মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাতটা ৫৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে ৪৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মায়ানমারের মাউলাইক শহরের ৭৪ কিলোমিটার দক্ষিণ পূর্বে ছিলো ভূমিকম্পের উৎপত্তিস্থল। স্থানটি বাংলাদেশ-ভারত ও মায়ানমারের সীমান্ত সংলগ্ন।
ভূপৃষ্ঠ থেকে ১৩৪ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির কেন্দ্র বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। অবশ্য ভূমিকম্পের পরপরই এর মাত্রা ৭.২ বলে খবর পাওয়া গেলেও পরবর্তীতে এর মাত্রা রিখটার স্কেলে ৬.৯ বলে নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের ইউএসজিএস।
ভূমিকম্পের পরপরই সারাদেশে ইন্টারনেটসহ মোবাইল নেটওয়ার্ক সংযোগে বিঘ্ন দেখা দেয়। তবে অল্প সময়ের পরই মোবাইল ও ইন্টারনেট সংযোগ পূর্বের অবস্থায় ফিরে আসে। প্রাথমিকভাবে এখনও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর পূর্বে ৪ জানুয়ারি ২০১৬ইং ৬.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












