স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলের নামে ‘মিথ্যা অপপ্রচার’ ও মামলা প্রত্যাহারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল।
আগামী ২৩ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে এবং ২৫ অক্টোবর সারাদেশের জেলা ও মহানগরীতে বিক্ষোভ করবে স্বেচ্ছাসেবক দল।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলি সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু এ কর্মসূচি ঘোষণা করেন।
বিদেশী নাগরিক হত্যায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব
হাবিব-উন নবী সোহেলকে জড়িয়ে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা, বানোয়াট ও মনগড়া সংবাদ প্রকাশের প্রতিবাদে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিবৃতিতে বলা হয়, হাবিব-উন নবী সোহেল একজন সৎ, আদর্শিক ও ত্যাগী নেতা হিসাবে সর্ব মহলে স্বীকৃত। ভোটারবিহীন নির্বাচনী প্রহসনের মাধ্যমে ক্ষমতা দখলকারী সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছেন বলেই সরকারের একটি মহল পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে নানা বানোয়াট ও মিথ্যা কল্পকাহিনী প্রচার করছে।
ঘোষিত কর্মসূচি পালন করার জন্য স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












