আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ২৩ কূটনীতিককে বহিষ্কারে ব্রিটেনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবার পাল্টা জবাব দিলো রুশ প্রশাসন। ব্রিটেনের ২৩ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে ব্রিটিশ কূটনীতিকদের বহিষ্কার করা হবে।
এদিকে, ১৪ মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, ‘রাশিয়ার সাবেক গোয়েন্দা সের্গেই স্ক্রিপল ও তার মেয়ে ইউলিয়ার ওপর নার্ভ এজেন্ট গ্যাস ব্যবহারের ঘটনায় রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করা হলো।’
তিনি বলেন, ‘যাদেরকে শনাক্ত করা হয়েছে তারা সবাই অঘোষিত গোয়েন্দা কর্মকর্তা। যুক্তরাজ্য ছেড়ে যাওয়ার জন্য তাদের এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তারা যুক্তরাজ্য ছেড়ে যাবার সময় পাবেন।’
প্রসঙ্গত, ব্রিটেনের সলসবেরির উইল্টশায়ার এলাকার একটি পার্কের বেঞ্চে ৪ মার্চ সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপল ও তার মেয়ে ইউলিয়াকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। ব্রিটেনের অভিযোগ, ওই হামলার সঙ্গে রাশিয়া জড়িত।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












