প্যারিস এবং আশপাশের বিভিন্ন এলাকায় ভিনদেশীয় সন্ত্রাসীদের ধারাবাহিক হামলার শিকারের প্রতিবাদে আগামী রবিবার (১৯-মার্চ) প্যারিসের ল্যাচাপেলে অনুষ্টিত হতে যাচ্ছে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন। রবিবার বিকাল ৩ ঘটিকায় অনুষ্টিত হবে এই সমাবেশ। কমিউনিটি নেতাদের টানা কয়েকদিনের প্রচেষ্টার পর আগামী রবিবার বিকাল ২:৩০ থেকে ৫:৩০ পযর্ন্ত উক্ত স্থানে প্রতিবাদ সমাবেশ করার অনুমতি মিলে পুলিশের কাছ থেকে। দল,মত,ধর্ম,বর্ন,সংগঠন নির্বিশেশে সকল বাংলাদেশীকে এক হয়ে উপস্থিত থেকে উক্ত সামাবেশকে ফলপ্রসূ করতে আহব্বান জানিয়েছেন কমিউনিটির নেতৃবিন্দরা। উল্লেখ্য গত ৯ই মার্চ সারসেলে নিজ বাসায় আরাবি ও আফ্রিকান সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধ হন বাংলাদেশের রহুল আমিন। তার পর থেকেই ক্ষোভ এবং প্রতিবাদি হয়ে উঠেন ফ্রান্সে বসবাসরত সর্বস্তরের বাংলাদেশীরা।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












