অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : ১৮’র নিচে ফেইসবুক এ্যাকাউন্ট ওপেন না করার জন্য সরকারের প্রতি অগ্রণী ব্যাংকের পরিচালকের আহ্বান শিক্ষার্থীদের পরীক্ষায় খারাপ রেজাল্টের জন্য ফেইসবুক দায়ী বলে তিনি মন্তব্য করেন।
অগ্রণী ব্যাংক লি: এর পরিচালক কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাড. বলরাম পোদ্দার বলেছেন, ‘নতুন প্রজন্মকে আধুনিক বিশ্বমানের শিক্ষা নিয়ে জাতি গঠন করতে হবে, তা হলেই বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে। শিক্ষার্থীদের মনে রাখতে হবে- পেশী শক্তি নয়, মেধাশক্তিই জাতিকে এগিয়ে নিতে পারে। শিক্ষা মানুষের জীবনে মৌলিক পরিবর্তন এনে দেয়। যে শিক্ষা মানবতা ও ভালো মানুষ হওয়ার পথ দেখায় তোমাদের ঘিরে আমরা সেই স্বপ্ন দেখতে চাই। যেসব শিক্ষার্থীরা নিয়মিত ফেইসবুক ব্যবহার করে সেইসব শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগ কমে যায়। শিক্ষার্থীদের পরীক্ষায় খারাপ রেজাল্টের জন্য বর্তমানে সামাজিক নেটওয়ার্কিং সাইট বিশেষ করে ফেইসবুক দায়ী। তাই জন্ম নিবন্ধন অনুযায়ী সরকারকে ১৮ বছরের নিচে কারো ফেইসবুক এ্যাকাউন্ট যাতে ওপেন করা না যায় সেজন্য সরকারের প্রতি বিশেষ আহ্বাণ জানান। আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে মানসম্মত শিক্ষালাভ প্রয়োজন। বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে পরবে’।
রোববার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা স্কুল এন্ড কলেজে অগ্রণী ব্যাংক লি: এর কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরের কথা বলেন। বাগধা স্কুল এন্ড কলেজের দাতা সদস্য ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আবদুর রহমান মিয়া, প্রভাষক অনিমেষ সাহা, অভিভাবক সদস্য রুস্তম আলী মোল্লা, অগ্রণী ব্যাংক পয়সারহাট শাখার ব্যবস্থাপক মো. আলী রেজা, স্থানীয় আওয়ামীলীগ নেতা মো.ইউনুস মিয়া প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












