আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের ইয়েমেন সীমান্তে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি যুবরাজ মানসুর বিন মোকরেন নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা ৭ প্রতিনিধিও নিহত হন বলে জানান সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
যুবরাজ মানসুর সৌদি আরবের সাবেক যুবরাজ মুকরিন বিন আব্দুল আজিজের ছেলে। তিনি আসির প্রদেশের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্বরত ছিলেন। ওই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুবরাজের সঙ্গে থাকা প্রতিনিধিদের সবাই নিহত হয়েছেন বলে জানা গেছে।
সৌদি আরবের নিউজ চ্যানেল আল ইকবারিয়া জানায়, ডেপুটি গভর্নর প্রিন্স মানসুর বিন মুকরিনসহ আরও কয়েকজন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে দুর্ঘটনা কিভাবে ঘটেছে তা জানা যায়নি।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












