কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ছবিতে যে মানুষটাকে দেখছেন উনার নাম করম আলী, বয়স ৭৫ বছর ৷
বাড়ী কিশোরগঞ্জের ইটনা থানার পাটাবুকা গ্রামে ৷ নিজের বলতে থাকার জন্য সামান্য এক টুকরো ভিটে ছাড়া আর কিছু নাই ৷ দীর্ঘ বারো বছর থেকে এই বৃদ্ধ মানুষটা মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করছেন ৷ কখনো কখনো নিজ গ্রামের বাহিরে ভিক্ষা করতে গিয়ে রাস্তায় মসজিদের বারান্দায় রাত কাটিয়েছেন ৷ জানেন এই ভিক্ষুক মানুষটাকে নিয়ে কেন এত মাতা মাতি? তিনি সারাদিন ভিক্ষা করে যে টাকা রোজগার করেন তা অন্ধ কিংবা পঙ্গু ভিক্ষুকদের মাঝে বিতরণ করে দেন!
কিছু গল্প সিনেমা নাটকের রঙিন মঞ্চে দেখা যায় ডাকাত সর্দার ডাকাতি করে গরীব মানুষকে সাহায্য করছে ৷ বাস্তবে এই মানুষগুলা যেমনই হোক না রঙিন বক্সে এই সকল মানুষগুলা আমাদের কাছে হিরো ৷ আমরা এদের আইডল মনে করি ৷ তাদের স্ট্যাইল কথা বলার ধরন পোশাক ফ্যাশন আমরা প্রতিনিয়ত ফলো করি ৷ আমাদের প্রিয় লিস্টে সবার আগে থাকে নিজের দেহ প্রদর্শন করে নামের সাথে সুপার ষ্টার লাগানো কিছু মানুষ। কিন্তু করম আলীর মত মহান মানুষগুলা আমাদের জীবনের আইডল হয়না ৷ প্রচার বিমুখ করম আলীরা কোনদিন হাতে ক্রেস্ট পাওয়ার আশায় এমন মানবিক কাজ করেন না ৷ তারা যা করেন তা হলো মানবিক আর আত্মার সন্তুষ্টি পাওয়ার জন্য ৷
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












