এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধঃ নরসিংদীর জেলা মনোহরদী উপজেলার হাফিজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।
আজ রবিবার সকালে স্কুল প্রাঙ্গন থেকে স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থী শিক্ষা সফরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। শিক্ষার্থীরা কুমিল্লার ময়নামতি, বৌদ্ধ বিহার ও বার্ড একাডেমি’র দর্শনীয় স্থান গুলো পরিদর্শন করে।
শিক্ষা সফরে এ্যাডভোকেট ও সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলের তত্বাবধানে উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষক আসাদুজ্জামান আসাদ, জুয়েল পারভেজ, নজরুল ইসলাম, কাজী মোস্তাফিজুর রহমান, মো: রাশেদ ও মাহমুদা আক্তার প্রমুখ।
এ্যাডভোকেট কাজী শাকিল বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মেধার বিকাশ, বিবেক ও মূল্যবোধকে জাগ্রত করতে হবে। আর এ জন্য পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের অবশ্যই দেশের প্রকৃত ইতিহাস জানতে হবে।
দেশীয় ইতিহাস-ঐতিহ্য ও মূল্যবোধে জাগ্রত করার জন্য আমরা প্রতি বছরে দুইবার শিক্ষা সফরের ব্যবস্থা করি। এর মধ্যে দশম শ্রেনীর শিক্ষার্থীরা একবার ও ষষ্ঠ থেকে নবম একবার গিয়ে থাকে এ সফরে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












