রাজশাহী প্রতিনিধি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ রাজশাহীর আট বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চার জন।
সোমবার (৩০) নভেম্বর রাতে মহানগরীর মতিহার ও বোয়ালিয়া থানায় পৃথকভাবে তারা এ জিডি করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন জিডি করেছেন মতিহার থানায়। আর বোয়ালিয়া থানায় জিডি করেছেন সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন এবং সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এই থানায় জিডি করেছেন স্থানীয় দৈনিক সাশাইনের প্রকাশক ও সম্পাদক ইউনুস আলীও।
জিডির পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে বাংলানিউজকে জানান মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর ও বোয়ালিয়া থানার ওসি শাহাদাত হোসেন।।
এর আগে, আনসার আল ইসলাম তাদের প্যাডে ওই আট বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দেয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও জিডি করা চারজন ছাড়া হুমকি পাওয়া অপর তিন বিশিষ্ট ব্যক্তি হলেন- খ্যাতিমান কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার ও রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হায়াত।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব












