ডেস্ক নিউজ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ফলে সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনায় নিহতের সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে।
আজ বুধবার সংসদে সরকারি দলের সদস্য বেগম পিনু খানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ এর অনুসমর্থনকারী দেশ হিসেবে বাংলাদেশ ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে থ্রি ‘ই’ (ইঞ্জিনিয়ারিং, এডুকেশন ও এনফোর্সমেন্ট) বিবেচনায় নিয়ে সড়ক পরিবহন ও সড়ক বিভাগ ধারাবাহিকভাবে প্রকল্প, কার্যক্রম ও কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, ইঞ্জিনিয়ারিং উদ্যোগ হিসেবে দেশের মহাসড়ক নেটওয়ার্ক পরীক্ষা করে ২২৭টি ব্যাক স্পট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে শতাধিক ব্যাক স্পটে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাকিগুলো সম্পন্ন করতে ১৬৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এডুকেশন কর্মসূচির আওতায় সারা দেশে এ বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। এনফোর্সমেন্টের অংশ হিসেবে দেশের ২২টি জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার বা অনুরূপ যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সারাদেশে ৯২৯টি সড়ক দুর্ঘটনায় ৮৮৮ জন নিহত এবং ৭১৬ জন আহত হয়েছে।
সূত্র: বাসস
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












