ময়মনসিংহ প্রতিনিধি: জমি ও গহনা দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করায় সৃষ্ট কলহের জেরে স্বামী জয়নাল আবেদিনকে (৪৮) মাথায় শিল দিয়ে আঘাত করে হত্যা করেছে তার তৃতীয় স্ত্রী সুইটি (২১)।
এ ঘটনায় শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সুইটিকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সদর উপজেলার ঘাগড়া এলাকায় রাতে শিল দিয়ে স্বামীকে মাথায় আঘাত করলে হত্যার ঘটনাটি ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম অগ্রদৃষ্টিকে জানান, জয়নাল আবেদিনের প্রথম স্ত্রী মারা যাবার পর আবার বিয়ে করেন তিনি। এরপর দ্বিতীয় স্ত্রীও তাকে তালাক দেন। পরে তৃতীয় বিয়ের সময় স্ত্রী সুইটিকে কথা দিয়েছিলেন জমি ও গহনা দেওয়ার। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না করায় পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে শিল দিয়ে জয়নালের মাথায় আঘাত করে তার সুইটি। পরে তার স্বামীর মৃত্যু হয়।
আদালতে সুইটি তার স্বামীকে শিল দিয়ে হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলেও জানান তিনি।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












