খেলাধুলা ডেস্ক : মোহামেদ সালাহর জোড়া গোলে স্বস্তির জয় পেয়েছে লিভারপুল। পিছিয়ে পড়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। শনিবার নিজেদের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল হজম করে বসে লিভারপুল। জোয়েল মাতিপের ভুলে পেয়ে যাওয়া বল রিয়াদ মাহরেজ ক্রস বাড়ান জেমি ভার্ডিকে। ইংল্যান্ডের এই ফরোয়ার্ড অনায়াসে লক্ষ্যভেদ করে এগিয়ে নেন লেস্টারকে।
২০তম মিনিটে সমতায় ফেরার ভালো একটি সুযোগ নষ্ট হয় লিভারপুলের। ফিরমিনোর বাড়ানো বল ধরে ডি বক্সের ভেতর থেকে মোহামেদ সালাহর শট দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। ৫২তম মিনিটে সাদিও মানের নিখুঁত ব্যাক হিল থেকে পাওয়া বল জালে পৌঁছে দেন মিশরের ফরোয়ার্ড সালাহ।
প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখলেও এগিয়ে যাওয়ার গোলের দেখা পাচ্ছিল না লিভারপুল। ৭৬তম মিনিটে এসে অপেক্ষা ফুরায় তাদের। এবার জেমস মিলনারের ব্যাক হিল থেকে পাওয়া বল বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন সালাহ। চলতি লিগে এটি তার ১৭তম গোল। শীর্ষে থাকা টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইনের চেয়ে একটি কম।২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল।
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












