স্পোর্টস ডেস্ক: দুই গোলে এগিয়ে গিয়েও রাশিয়ার বিপক্ষে জিততে পারেনি স্পেন। দুই দলের ছয় গোলের রোমাঞ্চকর প্রীতি ম্যাচটা ৩-৩ গোলে ড্র হয়েছে।
সেন্ট পিটার্সবার্গে মঙ্গলবার ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্পেন। নবম মিনিটে গোল করে অতিথিদের লিড এনে দেন বার্সেলোনার ডিফেন্ডার জরদি আলবা।
৩৫ মিনিটে রাশিয়ার এক খেলোয়াড় নিজেদের বক্সে হ্যান্ডবল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট-কিকে স্কোরলাইন ২-০ করেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোস।
৪১ মিনিটে রাশিয়ার হয়ে ব্যবধান কমান সমোলভ। দ্বিতীয়ার্ধের শুরুতে (৫১ মিনিট) মিরানচাকের গোলে সমতায়ও ফেরে ২০১৮ বিশ্বকাপের আয়োজকরা।
অবশ্য দুই মিনিট পরই আবার পেনাল্টি পায় স্পেন। এবারও পেনাল্টি থেকে গোল করে অতিথিদের ৩-২ ব্যবধানে এগিয়ে দেন রামোস। তবে ৭০ মিনিটে ২০ গজ দূর থেকে সমোলভের করা দ্বিতীয় গোলে আবার সমতায় ফেরে রাশিয়া।
হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন সমোলভ। তবে শেষ দিকে তার একটি প্রচেষ্টা রুখে দেন স্পেনের গোলকিপার ডেভিড ডি গিয়া। তাতে এ বছর স্পেনের অপরাজেয় যাত্রা বেড়ে দাঁড়ায় ১০ ম্যাচে।
২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫-১ গোলে হারের পর এই প্রথম কোনো ম্যাচে ৯০ মিনিটে দুইয়ের অধিক গোল হজম করল।
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












