সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে ২০১৫ সালের জুন শেষে ৩৫ হাজার ৫০০ প্রবাসী কর্মহীন হয়ে পড়েছেন। এ নিয়ে দেশটিতে সব মিলিয়ে বেকারের পরিমাণ দাঁড়ালো ৫.২ শতাংশ। গত শুক্রবার সৌদি আরবের প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, একই সময়ে সৌদি নাগরিক ও প্রবাসী মিলে ৬ লাখ ৮২ হাজার ৩০০ জন কর্মহীন হয়ে পড়েছেন। জুন শেষে বেকার প্রবাসীদের সংখ্যা বেড়েছে ০.৬ শতাংশ; যা ২০১৪ সালের একই সময়ের তুলনায় ০.৩ শতাংশ বেশি।
প্রতিবেদন অনুযায়ী, বেকার হয়ে পড়া প্রবাসীদের ৬১ শতাংশ পুরুষ ও ৩৯ শতাংশ নারী। সৌদি আরবে মোট ৬৩ লাখ প্রবাসী কাজ করেন। এরা দেশটির ৫৬ শতাংশ কাজ সম্পাদন করেন।
এদিকে, ২০১৫ সালের জুন শেষে বেকার সৌদি নাগরিকদের সংখ্যা কমেছে ১১.৬ শতাংশ; যা ২০১৪ সালের একই সময়ে তুলনায় ০.১ শতাংশ কম।
প্রবাসীদের কর্মহীন হয়ে পড়ার সংখ্যার তালিকায় নেই শিক্ষার্থী, গৃহিনী ও সম্পদশালী ব্যক্তিরা।
উল্লেখ্য, দেশটিতে প্রায় ১০ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছে; যা দেশটির মোট প্রবাসীর তালিকায় তৃতীয় সর্বোচ্চ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












