মোঃ বিলাল উদ্দিন, বিশেষ প্রতিবেদকঃ জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের ২য় বর্ষপূর্তি পালন উপলক্ষে সৌদিআরবের জেদ্দায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি জনাব ফজলুর রহমান। সাধারণ সম্পাদক ইকবাল তালুকদারের পরিচালনায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমদ মানিক, বিশিষ্ট সংগঠক এরশাদ আহমদ, ব্যবসায়ী বেলাল আহমদ, মসরুর আহমদ, জালালাবাদ পরিষদের সভাপতি নুরুজ্জামান এবং পরিষদে সহ অর্থ সম্পাদক নাসির চৌধুরী, সহ অর্থ সম্পাদক কামাল আহমদ শিবলু, সহ ক্রীড়া সম্পাদক কামরুল হাসান, নবাগত সদস্য আব্দুল ওয়াহিদ চৌঃ জাকির তাফাদার, মাহমদুল হাসান,আল আমিন, নাজিম উদ্দিন এবং অন্যান্য প্রবাসী বৃন্দ।
তারা আধুনিক একটি জকিগঞ্জ গড়তে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে আশ্বাস প্রদান করেন ।











